
পবিত্র মহরম মাস উপলক্ষে নাবাবীয়া মিশনের উদ্যোগে এক দোয়ার মজলিস ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মিশনের ছাত্র-ছাত্রীরা পবিত্র কেরাত, ইসলামিক গজল পরিবেশন এবং মহরমের তাৎপর্য ও শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী মহরম মাসের শিক্ষা, ত্যাগ, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। বিশেষ করে কারবালার মহান আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে মানবকল্যাণ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে নাবাবীয়া মিশনের সম্পাদক সেখ সাহিদ আকবার মহাশয় সমগ্র মানবজাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ বক্তব্য প্রদান করেন। পাশাপাশি রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান।
পরিশেষে দেশ ও জাতির মঙ্গল, বিশ্ব মানবতার শান্তি এবং সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।